বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার

ইসলামের পথে চলতে আমাকে এত বাধা কেন: লুবাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবার জীবন আচারে বেশ পরিবর্তন এসেছে। বর্তমানে তিনি ধর্মীয় পোশাকে আবৃত হয়ে চলেন। নিজেও জানিয়েছেন ইসলামের নিয়ম অনুসারে পথ চলছেন। এবার সামাজিক মাধ্যমে তিনি ইসলামের পথে চলতে বাধার অভিযোগ করেছেন। 

গতকাল বুধবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন লুবাবা। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, রিলস আর টিকটকের মধ্যে পার্থক্য আপনারাই বলেন? আমি যেখানে একদম চুপচাপ,সেখানে আমাকে নিয়ে বারবার খোঁচা মেরে কথা। অকথ্য ভাষায় যা তা বলা। কিন্তু কেন?
এরপর লুবাবা প্রশ্ন রেখেছেন, ইসলামিক পথচলায় এতো বাধা কেন? আপনি টিকটক করলে আমি বলতে পারব না? আর আমি একবারও বলি নাই টিকটক খারাপ। ডিপেন্ড করে আপনার প্রেজেন্টেশন।  

লুবাবা যোগ করেছেন, আর আমি রিলস করে নাচাগানা কখনও করি না। আমি কয়েকটি ব্র্যান্ডের সাথে কাজ করি, সো আমি ফুড/ ইসলামিক রিলেটেড কন্টেট বানাই। আমি বারবার বলি, আমাকে দিয়ে আপনারা খারাপ কোনো শিক্ষা পাবেন না। আর আমাকে এই মানুষগুলো যতোছোট করেই কথা বলুক না কেন, আমি লুবাবা আমার মতো করেই চলব যেভাবে নিজেকে পরিবর্তন করে চলছি।

সবশেষে সবার উদ্দেশে লুবাবার বার্তা, এটাই তাদের জন্য আমার লাস্ট মেসেজ।  হেদায়েত করুক আল্লাহ আপনাদের। খুব শিগগিরই আপনি আপনার ভুল বুঝে আল্লাহর পথে আসবেন। আমিন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ