বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান

হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা সিদ্দিক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন বুধবার (২০ আগস্ট) নাট্য অভিনেতা সিদ্দিকুর রহমানকে জুলাই আন্দোলনের সময় ঢাকার গুলশানে ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন।

দুপুরে কারাগার থেকে হাজতখানায় হাজির করা হয় সিদ্দিককে। তাকে পিছমোড়া করে বেঁধে হাতকড়া দিয়ে এজলাসে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই সামিউল ইসলাম আদালতে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন।

মামলার বিবরণে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই পারভেজ বেপারী বন্ধুদের সঙ্গে গুলশান থানাধীন সুবাস্তু টাওয়ারের সামনে আন্দোলনে অংশ নেন। জুমার নামাজের পর ছোড়া গুলিতে আহত হলে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারভেজের বাবা মো. সবুজ ২ জুলাই গুলশান থানায় মামলা দায়ের করেন।

এর আগে, ২৯ এপ্রিল বিকেলে বেইলি রোড দিয়ে যাওয়ার সময় সিদ্দিককে কিছু যুবক আটক করে রমনা মডেল থানায় সোপর্দ করেন। পরদিন তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর হয় এবং রিমান্ড শেষে ৭ মে তাকে কারাগারে পাঠানো হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ