শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

‘শরিয়াভিত্তিক ব্যাংকিং ব্যবস্থায় মুফতি আব্দুর রহমান রহ. এর ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠান আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশে ইসলামী শরিয়াভিত্তিক ব্যাংকিং ব্যবস্থায় ফকীহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহ. এর ভূমিকা নিয়ে আলোচনা সভা অনষ্ঠিত হবে।

জানা যায়, বাংলাদেশি আওফি ফেলোস ফোরামের উদ্যোগে আগামীকাল শনিবার রাত সাড়ে ৮টায় অনলাইনে এ আলোচনা সভা আনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করবেন হাফেজ মারুফ হাসান জামিল।

এছাড়া অনুষ্ঠানে কী-নোট উপস্থাপন করবেন শরিয়াহ স্কলার ও সিএসবিআইবির সাবে সেক্রেটারি জেনারেল মো. মুখলেছুর রহমান। অনুষ্ঠানে মডারেটর হিসেবে থাকবেন মুহাম্মদ মুনিরুল হক।

পাশাপাশি আলোচক হিসেবে থাকবেন শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ, বাংলাদেশ ব্যাংকের শরীয়াহ উপদেষ্টা কমিটির সদস্য মুফতি শাহেদ রহমানী, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ