শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

উত্তরায় গড়ে ওঠছে ফতোয়া বিভাগের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান জামিয়া বিন নূরিয়া ইসলামিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর উত্তরায় পথচলা শুরু করেছে উচ্চতর ইসলামি শিক্ষাকেন্দ্র জামিয়া বিন-নূরিয়া ইসলামিয়া। প্রতিষ্ঠানে রয়েছে ইসলামি আইনশাস্ত্রের পাঠ আত-তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা বিভাগ। এই ফতোয়া বিভাগে রয়েছে কিতাবাদীর ব্যাপক সংগ্রহ ও মুতালাআর সুন্দর পরিবেশ।

প্রতিষ্ঠানটির উচ্চতর এই তাখাসসুস বিভাগের সার্বিক তত্ত্বাবধায়ক হিসাবে আছেন শাইখুল ইসলাম মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ-এর সুযোগ্য শাগরেদ আল্লামা মুফতি জিয়াউর রহমান (সিনিয়র মুফতি জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মোহাম্মাদপুর, ঢাকা)।

পরিচালনায় রয়েছেন মুফতি ওয়ালীউল্লাহ্ নূর (প্রতিষ্ঠাতা পরিচালক অত্র জামিয়া ও পেশ ইমাম, বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ, উত্তরা। মোবাইল নাম্বার: ০১৯১৭-৩০৭৪৬৪)।

সম্প্রতি প্রতিষ্ঠানটি আত-তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা (এক বছর, দ্বিতীয় বর্ষ ঐচ্ছিক) বিভাগে এক ভর্তি বিজ্ঞপ্তি ঘোষণা করেছে। ভর্তি শুরু হবে পবিত্র রমজানের পর ৭  শাওয়াল থেকে।

ভর্তি পরীক্ষার বিষয়ে প্রতিষ্ঠানটি জানায়,  

১. লিখিত পরীক্ষার বিষয় হিসাবে থাকছে : ক. হেদায়া (সালেস)। খ. নুরুল আন্ওয়ার (কিতাবুল্লাহ)।

২.  মৌখিক পরীক্ষার বিষয় হিসাবে থাকছে: ক. হেদায়া (সালেস)। খ. প্রাসঙ্গিক যে কোন বিষয়।

ভর্তির শর্তাবলী:

১) আবেদনকারীকে ফফিলত ও তাকমীল মারহালায় প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে।

২) ভর্তি ফরমের সাথে জমা দিতে হবে:

ক. ফযিলত ও তাকমীল মারহালার নাম্বারপত্র।

খ. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি ওয়ালীউল্লাহ্ নূর আওয়ার ইসলামকে জানান, আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ কৃপায় আমরা যাত্রা শুরু করেছি। আমাদের চেষ্টা ও সাধনা থাকবে যুগসমস্যার মোকাবেলায় বিজ্ঞ ও গবেষক মুফতি তৈরী করা।

এসময় তিনি ইফতা বিভাগের বৈশিষ্ট্য সম্পর্কে জানান,

১। অভিজ্ঞ মুফতিদের তত্ত্বাবধানে পরিচালিত।

২। দারুল উলূম দেওবন্দ ও দারুল উলূম করাচির নেসাবের সমন্বয়ে গঠিত নেসাব।

৩। আধুনিক মাসায়েল ও মুআমালাতের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ।

৪। উল্লেখযোগ্য পরিমাণ ফাত্ওয়ার তামরীন ও মাকালা

 লেখার প্রতি বিশেষ গুরত্ব।

৫। নির্বাচিত বিষয়ে মুহাযারা  প্রদান।

৬। উলূমুল হাদিস সম্পর্কে মৌলিক ধারণা প্রদান।

৭। ফিকহুল হালাল, তাকাফুল ও ইসলামিক ব্যাংকিং ইত্যাদি আধুনিক বিষয়ে বিশেষ কোর্সের ব্যবস্থা।

৮। অতি অল্প সময়ে অত্যাধুনিক পদ্ধতিতে সঠিকভাবে ফাত্ওয়া হল করার পদ্ধতি শিখানো।

৯। লিখিত ফাত্ওয়াগুলো ডিজিটাল ওয়েবসাইটে প্রকাশ করা।

১০। সার্বক্ষণিক নেগরানীর ব্যবস্থা।

সার্বিক যোগাযোগ :

মুফতি আব্দুল মাজীদ মামুন রাহমানী প্রধান মুফতি, অত্র জামিয়া। ইফতা : জামিয়া বিন-নূরিয়া আলামিয়্যাহ, করাচি, পাকিস্থান। মোবাইল : ০১৮৯০৩১৬০৪৫

ঠিকানা: জামিয়া বিন-নূরিয়া ইসলামিয়া। বাড়ী # ৩২,  রোড # ৬/বি, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ