শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

কিশোরগঞ্জ জেলা ওয়ায়েজিন পরিষদের আত্মপ্রকাশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে শনিবার (৬ সেপ্টেম্বর) জেলা শিল্পকলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে কিশোরগঞ্জ জেলা ওয়ায়েজিন পরিষদ। সংগঠনটির মূল লক্ষ্য হলো জেলার সকল ওয়ায়েজ, কোরআনের মুফাসসির ও ধর্মীয় আলোচকদের ঐক্যবদ্ধ করে একটি সমন্বিত প্ল্যাটফর্ম গঠন করা, যাতে তারা সম্মিলিতভাবে সমাজ ও ধর্মের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

সংগঠনের ঘোষিত উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে-জেলার সব ওয়ায়েজ ও আলেমদের ঐক্যবদ্ধ করা। পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি। সমাজ ও ধর্মীয় দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখা। ইসলামের সঠিক শিক্ষা ও মূল্যবোধ প্রচার। দুর্যোগকালীন সহায়তা প্রদান। আলেম সমাজের বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলা। নিয়মিত সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজন। মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি জোরদার করা।

নতুন কমিটির দায়িত্বশীলরা হলেন-
প্রধান উপদেষ্টা: শায়খুল হাদিস মাওলানা শফিকুর রহমান জালালাবাদী
সভাপতি: মাওলানা আব্দুল কাইয়ুম জামী
সিনিয়র সহ-সভাপতি: মুফতি ইলিয়াস কাসেমী
সাধারণ সম্পাদক: মুফতি দিলওয়ার হুসাইন নূরী
সংগঠনিক সম্পাদক: মুফতি মাসউদুর রহমান
বাইতুল মাল সম্পাদক: মাওলানা রফিকুল ইসলাম নূরী
প্রচার সম্পাদক: মুফতি আল আমিন সাদী
মিডিয়া সম্পাদক: মুফতি মাসুম জামী
আইন বিষয়ক সম্পাদকবৃন্দ: মুফতি মতিউর রহমান সাইফী, মাওলানা হেলাল উদ্দিন সাইফী, মুফতি ইকবাল হোসাইন মাহমুদী।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন পদে আরও ওয়ায়েজিনকে অন্তর্ভুক্ত করা হবে। 

ওয়ায়েজিন পরিষদ কিশোরগঞ্জে ধর্মীয় জ্ঞানচর্চা, সামাজিক দায়িত্ব পালন ও উম্মাহর ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ