শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

মারকাযুল উলূম খুলনা'র ২০তম বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেখ নাসির উদ্দিন
খুলনা,

দেশের সর্বস্তরের মুসলমানদের মধ্যে ওয়াজ মাহফিল দীর্ঘদিন ধরে ঈমান, আমল ও ইসলামী চেতনা জাগানোর এক মহান মাধ্যম হিসেবে ভূমিকা রেখে আসছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (৭ নভেম্বর) বাদ আসর থেকে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ জামি'আ ইসলামিয়া মারকাযুল উলূম খুলনা'র ২০তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।

জামি'আর প্রতিষ্ঠাতা পরিচালক শাইখুল হাদীস আল্লামা মুফতী গোলাম রহমান সাহেবের সভাপতিত্বে উক্ত মাহফিলে নসিহত পেশ ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলা থেকে আমন্ত্রিত ওলামায়ে কেরাম। 

তাদের মধ্যে মাগরিবের পর খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের খতিব মুফতী আবদুল কুদ্দুস।

এশার পর গাউসিয়া মার্কেট জামে মসজিদ, ঢাকার খতিব মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়া, জামিআতুল মানহাল উত্তরা, ঢাকার শায়খুল হাদীস মাওলানা আদনান মাসউদ,উম্মুল মাদারিস আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রামের নাজেমে দারুল ইকামা মাওলানা শুয়াইব আলমপুরী।

এ ছাড়াও জামি'আর ফুযালাদের পাগড়ী প্রদান পর্বে মঞ্চে উপস্থিত থাকবেন জামি'আর প্রতিষ্ঠাতা পরিচালক শাইখুল হাদীস আল্লামা মুফতী গোলাম রহমান সাহেব। খুলনা দারুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা মুশতাক আহমাদ সাহেব ও ফুলবাড়িগেট মাদরাসার মুহতামিম মুফতী গোলামুর রহমান সাহেব।

উক্ত মাহফিলে সফলের লক্ষ্যে সকল স্তরের হিতাকাঙ্ক্ষিদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি ও মারকাযুল উলূম খুলনার নায়েবে মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া সাহেব।

তিনি বলেন, আমার উদাত্ত আহ্বান থাকবে ওয়াজ মাহফিলকে দাওয়াতি মঞ্চ হিসেবে ব্যবহার করুন। ইসলামী দাওয়াতের এ ধারাকে আরও শক্তিশালী করতে দেশের প্রতিটি শহর ও গ্রাম-মহল্লায় বিশেষ করে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ওয়াজ মাহফিলের আয়োজনে নিয়মিত সহযোগিতা করুন। এতে একদিকে যেমন আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, অন্যদিকে দেশে শান্তি, সৌহার্দ্য ও ঈমানী জাগরণ প্রতিষ্ঠিত হয়। সমাজে দীন প্রচার ও সংস্কারমূলক কার্যক্রম আরও বেগবান করতে সহায়তার হাত বাড়িয়ে দিন। আল্লাহ আমাদের সকলের দ্বীনি খেদমতকে কবুল করুন! আমীন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ