শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

শেওলা ইউনিয়নে ছাত্র জমিয়তের শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেওলা ইউনিয়ন ৯নং ওয়ার্ড ছাত্র জমিয়তের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বেলা ২ ঘটিকায় দক্ষিণ ভাগ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এই মানবিক কার্যক্রম সম্পন্ন হয়।
 
কর্মসূচির আওতায় ১৫টি মুসলিম পরিবার এবং ৫টি হিন্দু পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড ছাত্র জমিয়তের সভাপতি ইমরান আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
কর্মসূচিতে  উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম শেওলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সভাপতি হাফিজ মাওলানা বুরহান উদ্দীন,শেওলা ইউপি ৯নং ওয়ার্ডের সাবেক সদস্য মাওলানা ছালেহ আহমদ,ওয়ার্ড জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস,বিশিষ্ট সমাজসেবী জনাব লুতফুর রহমান,মসজিদ কমিটির অবসরপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুর রব,সদস্য জনাব মোখলেসুর রহমান, কমর উদ্দিন,সাবেক ছাত্র নেতা শাহাদত হোসেন।
 
উপস্থিত অতিথিবৃন্দ ছাত্র জমিয়তের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে আরও সেবামূলক ও সামাজিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।
 
এছাড়া আরও উপস্থিতিছিলেন—ওয়ার্ড সহ সভাপতি এমদাদ,যুগ্ম সম্পাদক আব্দুল হাকিম,সহ সাধারণ সম্পাদক আব্দুর রহমান,প্রচার সম্পাদক আলী হোসেন, প্রশিক্ষণ সম্পাদক আমজাদ, সাহিত্য সম্পাদক ছানি, পাঠাগার সম্পাদক সুফিয়ান, অফিস সম্পাদক আবু সুফিয়ান, সদস্য রেদোয়ান ও মাহমুদ।
 
এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ