শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

রমজানে মেট্রোরেল চলবে নতুন সময়সূচিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র রমজান মাসকে সামনে রেখে মেট্রোরেল চলাচলে আনা হয়েছে সাময়িক পরিবর্তন। অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে বিশেষ সময়সূচিতে চলবে ট্রেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংস্থাটির পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয়, রমজানজুড়ে কর্মদিবসে এই সময়সূচি কার্যকর থাকবে। তবে শনিবার, শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনে আগের সময়সূচিই বহাল থাকবে।

নতুন সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে। শেষ ট্রেন যাবে রাত ৯টা ৩০ মিনিটে। আর মতিঝিল থেকে উত্তরা উত্তরমুখী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে, শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।

রমজান উপলক্ষ্যে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে। ইফতারের সময় পানি পান করার সুবিধার্থে প্রত্যেক যাত্রী সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন ছিটকে না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

ব্যবহৃত বোতল প্ল্যাটফর্ম, কনকোর্স কিংবা প্রবেশ ও প্রস্থান গেইটে রাখা নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে। কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স বা ট্রেনের ভেতরে অন্য কোনো ধরনের খাবার গ্রহণ করা যাবে না।

ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রীসেবা সচল রাখা এবং রমজানে ভিড় সামাল দিতেই এ সময়সূচি ও নির্দেশনা কার্যকর করা হয়েছে। যাত্রীদের সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ