বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাপলা স্মৃতি সংসদের বৈঠক, ৫ মে উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

শাপলা স্মৃতি সংসদের নির্বাহী পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠক বৃহস্পতিবার (২ এপ্রিল) বাদ মাগরিব অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আগামী ৫ মে উপলক্ষে বিস্তৃত ও সুপরিকল্পিত কর্মসূচি গ্রহণ করা হয়।

সংসদের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন—পরিচালনা পর্ষদের সদস্য মাওলানা আতাউল্লাহ আমীন, নির্বাহী সভাপতি মাওলানা আবুল হাসানাত জালালী, সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদী, মাওলানা এহসানুল হক,মাওলানা সালাহউদ্দীন মাসুদ, মাওলানা আল আবিদ শাকির, মাওলানা জাকির হুসাইন, মাওলানা ইব্রাহিম জামিল, পররাষ্ট্র বিষয়ক সচিব ফরিদ খান, হাবীবুল্লাহ সিরাজ, মুহাম্মাদ কামাল উদ্দীন, মাওলানা ফাতীহ মুহাম্মাদ সুলাইমান, মাওলানা আরিফুর রহমান এবং আশরাফুল ইসলাম সাদ, শাহরীয়ার আলম প্রমুখ।

বৈঠকে ৫ মে কেন্দ্রিক কর্মসূচি যথাযথ মর্যাদা, শৃঙ্খলা ও গুরুত্বের সাথে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন উপকমিটি গঠন, কর্মপরিকল্পনা প্রণয়ন এবং দায়িত্ব বণ্টনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতির সমাপনী বক্তব্যে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান এবং কর্মসূচির সফল বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতা প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন।

 

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ