বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গান-বাজনা বন্ধে মসজিদ কমিটির মহৎ উদ্যোগ, অতঃপর...

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের বড় মাজগ্রামে কোনো বাড়িতে গান বাজানো হলে সেই পরিবারের সদস্যদের কবরস্থানে জায়গা না দেওয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় মসজিদ কমিটি। একই সঙ্গে ওই পরিবারকে সমাজচ্যুত করারও ঘোষণা দেওয়া হয়। মসজিদ কমিটির এই মহৎ উদ্যোগ এলাকায় বেশ প্রশংসা কুড়াচ্ছে। তবে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নেতিবাচক হিসেবে উপস্থাপন করা হলে সমালোচনার মুখে কমিটি সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনভর মাইকিং করে গ্রাম জুড়ে এই সিদ্ধান্তের কথা প্রচার করা হয়। মাইকিংয়ে জানানো হয়, মসজিদ কমিটির সিদ্ধান্ত অমান্য করলে সংশ্লিষ্ট পরিবারকে ঈদগাহ, মসজিদ ও কবরস্থান থেকে বহিষ্কার করা হবে। এমনকি মসজিদের সাপ্তাহিক অনুদান (চাল) নেওয়া হবে না এবং তাদের সামাজিক কার্যক্রমেও কেউ অংশ নেবে না।

এ বিষয়ে মসজিদের ইমাম ওয়ালীউল্লাহ ফরিদী বলেন, সাম্প্রতিক সময়ে বিয়ে ও সুন্নতে খতনা অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানোর প্রবণতা বেড়েছে। এতে অসুস্থ মানুষ, শিক্ষার্থী ও মুসল্লিদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্য সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

মসজিদ কমিটির সভাপতি আমির হোসেন বলেন, মূলত উচ্চ শব্দের সাউন্ড বক্স বাজানোর বিরুদ্ধেই আমাদের অবস্থান ছিল।

বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর প্রশাসন হস্তক্ষেপ করে। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতার বলেন, মসজিদ কমিটির সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা ঘোষণা প্রত্যাহার করেছেন। বিষয়টির সমাধান হয়ে গেছে।

কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসানও বলেন, ইউএনওর সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে। মসজিদ কমিটি যে ঘোষণা দিয়েছিল, সেখান থেকে তারা সরে এসেছে।

 

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ