বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান

ইসরায়েলে শরণার্থীদের দুপক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ইসরায়েলে ইরিত্রিয়ার শরণার্থীদের দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়েছে। এ ঘটনায় কারোর নিহতের খবর না পাওয়া গেলেও পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অনেকে। খবর এপির।

শনিবার (২ সেপ্টেম্বর) তেল আবিবে ইরিত্রিয়ার রেভল্যুশন ডে উপলক্ষ্যে দেশটির দূতাবাসের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিক্ষোভ মিছিল নিয়ে যায় প্রেসিডেন্ট ইসাইয়াস আফওয়েরকির বিরোধীরা। সরকার সমর্থকদের বিরুদ্ধে বিরোধীদের মারধোরের অভিযোগ ওঠে। সেখান থেকেই সহিংসতা ছড়ায়।

এসময় পুলিশের ব্যারিকেড ভেঙে অনুষ্ঠানস্থলে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করে বিক্ষুব্ধরা। বাইরে পুলিশের গাড়িসহ যানবাহন ও দোকানপাটেও ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় তারা। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেলও ছোঁড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্টান গ্রেনেড ব্যবহার করে নিরাপত্তা বাহিনী।

এ ঘটনায় ৩৯ জনকে আটক করা হয়েছে। আহতদের মধ্যে ১১৪ জন এখন চিকিৎসাধীন। এদের মধ্যে ৩০ জন পুলিশ সদস্য।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ