বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস

যুক্তরাষ্ট্রে বৃহত্তম মুসলিম সম্মেলন অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মুসলিমদের নিয়ে অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে কাজ করছে বেসরকারি সংস্থা ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকা (আইএসএনএ)। গত ১-৪ সেপ্টেম্বর এর ৬০তম বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শিকাগো সিটির ইলিনয়ে আইএসএনএ-এর সম্মেলনে ২৫ হাজারের বেশি দর্শনার্থীর আগমন ঘটে। শিকাগোভিত্তিক বেসরকারি টিভি চ্যানেল ডাব্লিওজিএন এ তথ্য জানিয়েছে।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল, ‘৬০ বছরের পরিষেবা : সামনে এগিয়ে চলার প্রেরণা’। এতে যুক্তরাষ্ট্রে মুসলিমদের আলোকিত ভবিষ্যৎ বিনির্মাণ এবং তাদের জন্য সংস্থাটির গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরা হয়।

সম্মেলনটি মুসলিমদের ধর্মীয় শিক্ষা, উদযাপন ও একত্র হওয়ার দুর্দান্ত সুযোগ তৈরি করেছে। ধর্মীয় আলোচনার পাশাপাশি তাতে পরিবেশ বিপর্যয়, মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জ, রোহিঙ্গা ইস্যু ও ফিলিস্তিন সংকটসহ আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা হয়।

এতে বক্তা, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞ ব্যক্তিত্বরা গুরুত্বপূর্ণ আলোচনা প্রদান করেন। এবারের সম্মেলনে আলোচকদের মধ্যে ছিলেন ইউরোপ ও আমেরিকার প্রভাবশালী ইসলামী ব্যক্তিত্বরা।

তাঁদের মধ্যে রয়েছেন ড. ইয়াসির কাদি, শায়খ হামজা ইউসুফ, ইমাম জায়েদ শাকির, শায়খ ড. আকরাম নদভি, উস্তাদ ইয়াহইয়া রুদুস, শায়খ ওয়ালিদ বাসয়ুনি, শায়খ আবদুল্লাহ ইদরিস আলী, ডালিয়া মুজাহিদ, উসতাদা ইয়াসমি মুজাহিদসহ ২১ জন ইসলামিক স্কলার্স।

ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকা (আইএসএনএ) উত্তর আমেরিকার মুসলিম অভিবাসীদের সর্ববৃহৎ সংগঠন। ১৯৬৩ সাল থেকে সংস্থাটি বার্ষিক সম্মেলনের আয়োজন করে আসছে।

সে বছর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও কানাডার মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এ সম্মেলনের আয়োজন করেছিল।

সূত্র : ডাব্লিওজিএন টিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ