বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস

পৃথিবীতে ফিরলেন মুসলিম নভোচারী সুলতান আল নিয়াদি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘ ১৮৪ দিন অতিবাহিত করার পর পৃথিবীর বুকে ফিরে আসছেন মুসলিম নভোচারী সুলতান আল নিয়াদি।

সংযুক্ত আরব আমিরাতের এ নাগরিক গত রবিবার মহাকাশ স্টেশন ছাড়েন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।

সুলতান আল নিয়াদি ও আরো তিন নভোচারী মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে করে পৃথিবীর দিকে রওনা দিয়েছেন।

গত ৩ মে ৬ মাসের জন্য মহাকাশের যান আল নিয়াদি। তিনি প্রথম অ্যারাবিয়ান হিসেবে মহাকাশে স্পেসওয়াক করেছিলেন। এর মাধ্যমে নতুন ইতিহাস গড়েছিলেন তিনি। এছাড়া মুসলিম নভোচারীদের মধ্যে দীর্ঘ সময় মহাকাশে থাকার রেকর্ডও গড়েছেন তিনি।

মহাকাশ স্টেশন থেকে বের হওয়ার আগে আল নিয়াদিকে স্পেসএক্সের একটি স্যুট পরতে দেখা যায়। স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলটিতে করে আল নিয়াদির পৃথিবীতে ফিরে আসেন। সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের কাছাকাছি তাদের বহনকারী ক্যাপসুলটি অবতরণ করে।

এমআর/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ