বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা

তিন তালাককে মান্যতা দিল না ভারতীয় সুপ্রিম কোর্ট


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ভারতীয় সুপ্রিম কোর্ট এক রায়ে তিন তালাককে মান্যতা দিল না। উত্তরাখন্ড হাইকোর্টের একটি আদেশকে নাকচ করে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিল যে, তিন তালাক প্রথা দুহাজার উনিশ সালে অবলুপ্ত হয়েছে।

 তিনবার তালাক উচ্চারণ করলেই বিবাহ বিচ্ছেদ মঞ্জুর হয়ে যাবে এমন আইন চলতে পারেনা। মুসলিম মহিলা আইন অনুযায়ী মুসলিম মহিলারা আর পুরুষের দাসানুদাস নয়। সুতরাং তিন তালাক প্রথা চলতে পারেনা।

উত্তরাখন্ড হাইকোর্ট অতি সম্প্রতি একটি পারিবারিক হিংসা মামলায় এক পুরুষের তিন তালাক উচ্চারণ করে বিবাহ বিচ্ছেদের  আবেদন মঞ্জুর করেছিল। এই মহিলা এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট উত্তরাখন্ড হাইকোর্টের সিদ্ধান্তটি বাতিল করে তিন তালাক বিধিসম্মত নয় বলে জানিয়ে দেয়।    

এমআর/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ