শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

মরক্কোতে ভূমিকম্প: ধ্বংসস্তূপের নিচে বিড়ালের বাঁচার আকুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

মরক্কোর মধ্যাঞ্চলের আটলাস পর্বতমালায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে।

গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টায় আঘাত হানা ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে পুরো মরক্কো। ২০ সেকেন্ড স্থায়ী সেই ভূমিকম্প সংঘটিত হওয়ার পরপরই অসংখ্য বাড়ি-ঘর ও অবকাঠামো ভেঙে পড়ে। যারমধ্যে অন্যতম হলো মারাখাস শহরের ঐতিহ্যবাহী জামা এল-এফনা মসজিদের মিনার।

বিবিসির প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা গেছে, সেই মিনারটির ধ্বংসস্তূপের নিচ থেকে উকিঝুঁকি দিচ্ছে বিড়াল। এছাড়া অপর একটি বিড়ালকে সেখানে বসে থাকতে দেখা যায়। ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ের ভয়াবহতা যেন বিড়ালগুলোর চেহারাতেও ফুটে উঠেছে। অবলা এ প্রাণীগুলো যেন জানাচ্ছে বাঁচার আকুতি।

এদিকে এখন যত সময় যাচ্ছে ততই সামনে আসছে ভূমিকম্পের ভয়াবহতা। স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিকরা ছবির মাধ্যমে তুলে আনছেন সেসব চিত্র।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ