শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

কাবুলে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দিল চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

আফগানিস্তানে নতুন রাষ্ট্রদূত পাঠিয়েছে চীন। দুই বছর আগে তালেবান ক্ষমতায় আসার পর প্রথম রাষ্ট্রদূত পর্যায়ে কোনও বিদেশি দূত নিয়োগ করা হলো দেশটিতে।

তালেবানের নেতৃত্বাধীন পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানের রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ঝাও জিং-এর পরিচয়পত্র গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দ। খবর ভয়েস অফ আমেরিকার।

চীনের দূতকে স্বাগত জানাতে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি প্রেসিডেন্টের ভবনে আখন্দের সঙ্গে যোগ দেন।

ঝাও-এর এই নিয়োগের ফলে তালেবান সরকার আনুষ্ঠানিক স্বীকৃতি পাবে কিনা তা নিয়ে বেইজিং এখনই কোনও ইঙ্গিত দেয়নি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, এটি আফগানিস্তানে চীনের রাষ্ট্রদূতের স্বাভাবিক রদবদল। চীন ও আফগানিস্তানের মধ্যে সংলাপ ও সহযোগিতার অগ্রগতি অব্যাহত রাখাই এর উদ্দেশ্য। আফগানিস্তান নিয়ে চীনের নীতি স্পষ্ট ও অটল।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ