শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

ইমরান খানের বিরুদ্ধে সমন জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সমন জারি করেছেন ইসলামাবাদের একটি আদালত। ২৫ সেপ্টেম্বর দিতে হবে হাজিরা।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সিভিল কোর্টের বিচারপতি কুদরুত-উল্লাহ্ জারি করেন এই সমন। জানান, ইমরান খানের বিরুদ্ধে রয়েছে ইসলামী রীতি না মেনে বিবাহ করার অভিযোগ। সাবেক প্রধানমন্ত্রী এবং তার বর্তমান স্ত্রী বুশরার বিয়েকে অনৈতিক আখ্যা দেয়া হয়েছে মামলায়। কারণ, দ্বিতীয় স্ত্রী রেহাম খানের সাথে তালাকের আগে ইদ্দত চলাকালেই তিনি বিয়ে করেন। সেজন্য নেননি অনুমতিও।

এ বছরের ১৮ জুলাই প্রথম এ মামলাটি দায়ের করা হয়। আলোচিত ‘তোষাখানা মামলা’য় দোষী সাব্যস্তের পর ৫ আগস্ট গ্রেফতার হন পিটিআই চেয়ারম্যান। তাকে তিন বছরের কারাদণ্ড দেন বিচারক।

প্রসঙ্গত, ২০২২ সালের অক্টোবরে পাকিস্তানের নির্বাচন কমিশন জানায়, তোষাখানা থেকে বিনা অনুমতিতে সরকারি উপহার সরিয়েছেন ইমরান খান। শুধু তাই নয়, দামী বস্তুসামগ্রী বিক্রি করার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।

সূত্র: রয়টার্স

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ