বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শুক্রবার সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ, সোমবার শাহবাগে বিক্ষোভ কর্মসূচি ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয়

পানির তলদেশে বিশ্বের প্রথম মসজিদ নির্মাণ করছে দুবাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

বিশ্বের প্রথম পানির তলদেশে ভাসমান মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছে ‍দুবাই। অনন্য এই মসজিদ নির্মাণে খরচ হবে সাড়ে পাঁচ কোটি দিরহাম। শিগগিরই এই মসজিদের নির্মাণকাজ শুরু হবে বলে জানিয়েছে দুবাই কর্তৃপক্ষ।

ধর্মীয় পর্যটন প্রকল্প সম্পর্কে এক ব্রিফিংয়ে এ মসজিদ নির্মাণ পরিকল্পনার ঘোষণা দেয় দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস বিভাগ।

প্রস্তাবিত এই মসজিদের বেশ কয়েকটি ছবি খালিজ টাইমসের সঙ্গে শেয়ার করেছে কর্তৃপক্ষ। মসজিদটি তিনতলা বিশিষ্ট হবে। এর দুটি অংশ থাকবে। একটি পানির ওপর অন্যটি পানির নিচে। পানির ওপরে থাকবে বসার জায়গা ও একটি কফিশপ। নারী ও পুরুষের জন্য আলাদা আলাদা বসার ব্যবস্থা করা হবে। আর পানির তলদেশের অংশে থাকবে নামাজের ব্যবস্থা। সেখানে ৫০ থেকে ৭৫ জন মুসল্লি প্রতি ওয়াক্তে নামাজ পড়তে পারবেন। এ ছাড়া পানির নিচেই থাকবে অজু ও ওয়াশরুমের ব্যবস্থা।

সংস্থাটির কর্মকর্তা আহমেদ আল মনসুরি খালিজ টাইমসকে বলেছেন, শিগগিরই এ মসজিদ নির্মাণের কাজ শুরু হবে।

মসজিদটির ঠিক কোথায় নির্মাণ করা হবে, তা এখনো জানানো হয়নি। তবে আহমেদ আল মনসুরি বলেন, এটি সমুদ্র উপকূলীয় এলাকার কাছাকাছি নির্মাণ করা হবে। মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত একটি সেতুর মাধ্যমে সেখানে মুসল্লিরা যেতে পারবেন।

তিনি আরও জানান, সব ধর্মের মানুষই এই মসজিদ পরিদর্শন করতে পারবে। তবে তাদের অবশ্যই শালিন ও ইসলামি রীতিনীতি মেনে চলতে হবে।

সূত্র: খালিজ টাইমস

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ