শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

ইমরান খানকে উন্নত কারাগারে স্থানান্তর করা হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অ্যাটক কারাগার থেকে উন্নত আদিয়ালা কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)।

স্থানীয় সময় সোমবার (২৫ সেপ্টেম্বর) শুনানির সময় এ নির্দেশ দেয় ইসলামাবাদ হাইকোর্ট। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

কারাগারে ইমরান খানকে দেয়া সুযোগ-সুবিধা নিয়ে আদালতে এক শুনানিতে ইমরান খানকে আদালিয়া কারাগারে স্থানান্তরের নির্দেশ দেন বিচারপাতি আমের ফারুক।

শুনানিতে ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি জানতে চান, বিচারাধীন একজন কারাবন্দিকে আদিয়ালা কারাগারে না নিয়ে কেন অ্যাটক কারাগারে রাখা হয়েছে? তখন ইমরান খানকে আদালিয়া কারাগারে স্থানান্তর করার নির্দেশ দেন তিনি।

বিচারপতি আরও বলেন, ইমরান খান একজন শিক্ষিত ব্যক্তি এবং দেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন।

এদিকে শুনানির সময়, ইমরানের আইনজীবী অ্যাডভোকেট শের আফজাল মারওয়াত ইমরানের শরীরচর্চার জন্য একটি ব্যায়াম মেশিনের সুবিধা দেওয়ার অনুরোধ জানান।

আইনজীবীর অনুরোধের জবাবে বিচারপতি ফারুক বলেন, `কারাগারে এখন আর এ বা সি ক্লাস নেই। এখন সাধারণ ও উন্নত-এ দুই ধরনের কারাগার রয়েছে। ইমরান খানকে উন্নত ধরনের কারাগারে রাখার ব্যবস্থা করা হচ্ছে।'

এ বছরের ৫ আগস্ট তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেয় ইসলামাবাদের ট্রায়াল কোর্ট। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। তবে ৪ সেপ্টেম্বর ইসলামাবাদ হাইকোর্ট তোশাখানা মামলাটি ‘অগ্রহণযোগ্য’বলে ঘোষণা দিলেও অন্যান্য মামলার কারণে দেশটির কুখ্যাত অ্যাটক কারাগারে বন্দি আছেন তিনি।

অ্যাটক কারাগারে থাকা অবস্থায় বিভিন্ন সময় ইমরান খানের নানারকম অসুবিধার কথা উঠে আসে। এমনকি সেখানে বিষ প্রয়োগে ইমরাকে হত্যা করা হতে পারে এমন শঙ্কা জানান তার স্ত্রী বুশরা বিবি।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ