শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

ভারি বৃষ্টিতে নিউইয়র্কে বন্যা, জরুরি অবস্থা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শহরের অনেক সাবওয়ে, রাস্তাঘাট ও প্রধান সড়ক পানিতে ডুবে গেছে। এ কারণে লাগার্দিয়া বিমানবন্দরের অন্তত একটি টার্মিনাল বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শহরের বিভিন্ন স্থানে রাতভর ৫ ইঞ্চিরও বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও বৃষ্টিপাতের পরিমাণ ৭ ইঞ্চিও ছাড়িয়ে গেছে এবং বৃষ্টিপাত এখনো চলমান রয়েছে।

নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হকোল সামগ্রিক পরিস্থিতিকে ভয়ংকর, এমনকি জীবনের জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন।

নিজের এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে এক প্রতিক্রিয়ায় তিনি লিখেছেন, ‘সমগ্র অঞ্চলজুড়ে যে চরম বৃষ্টিপাত দেখছি, তাতে আমি নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং হাডসন ভ্যালিতে জরুরি অবস্থা ঘোষণা করছি।’

তিনি আরও লিখেছেন, ‘অনুগ্রহ করে নিরাপদ থাকার জন্য পদক্ষেপ নিন এবং পানিতে ডুবে যাওয়া রাস্তায় চলাফেরার চেষ্টা করবেন না।’

নিউইয়র্কের পুলিশ বিভাগ একাধিক রাস্তা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ