প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। প্রথম দিন ঘোষণা করা হয় চিকিৎসাশাস্ত্রের নোবেল।
নোবেল পুরস্কারকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও দামি পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বমানব কল্যাণে সফল ও অসাধারণ উদ্ভাবন-আবিষ্কারের মতো মৌলিক অবদানের জন্য ১৯০১ সাল নারী, পুরুষ ও প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। প্রথা অনুযায়ী, প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। প্রথম দিন ঘোষণা করা হয় চিকিৎসাশাস্ত্রের নোবেল। এরপর পর্যায়ক্রমে মঙ্গলবার পদার্থবিজ্ঞানে আর বুধবার রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর ৫ অক্টোবর সাহিত্যে আর ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম জানা যাবে। দুই দিন বিরতি দিয়ে ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতির নোবেল।
নোবেল পুরস্কার প্রবর্তন করেন সুইডিস বিজ্ঞানী ও উদ্ভাবক আলফ্রেড নোবেল। আলফ্রেড তার জীবদ্দশায় ডিনামাইটসহ ৩৫৫টি উদ্ভাবন করেন। এসবের মাধ্যমে প্রচুর অর্থবিত্তের মালিক হয়েছিলেন তিনি। অর্জিত সব অর্থ দান করে ১৮৯৫ সালে একটি উইল করেন তà
