ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে আকস্মিক বন্যায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। সেনাবাহিনীর ২২ সদস্যসহ নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৮২ জন। তিন হাজারের বেশি পর্যটক আটকা পড়েছেন সেখানে।
ভারতের সিকিমে ভারী বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ হয়েছে। ২২ সেনাসহ অন্তত ১০২ জন এখনো নিখোঁজ আছেন। আজ বৃহস্পতিবার এনডিটিভি এই তথ্য জানিয়েছেন ।
রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ২৬ জন আহত হয়েছেন এবং এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি মানুষকে বন্যাদুর্গত এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। মোট ২২ হাজার মানুষ এই বন্যায় প্রভাবিত হয়েছেন। রাজ্যে অতিবৃষ্টিতে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, আকস্মিক বন্যায় সিকিমে ১৪টি সেতু ভেঙে গেছে। রাজ্যের বিভিন্ন অংশে তিন হাজারের বেশি পর্যটক আটà
