সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার, তাদের আশা-আকাঙ্খা ও ন্যায়সঙ্গত স্থায়ী শান্তি অর্জনের জন্য সৌদি আরব পাশে আছে বলে জানিয়েছেন ।
মঙ্গলবার (১০ অক্টোবর) ভোরে সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যমে ক্রাউন প্রিন্স সালমান একথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হামাসের সঙ্গে ইসরায়েলের সামরিক বাহিনীর চলমান সংঘাত নিয়ে ফোনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলার সময় সালমান বলেন, এই সংঘাতে সৌদি আরব বরাবরের মতোই ফিলিস্তিনিদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে।
মাহমুদ আব্বাসকে সৌদি যুবরাজ আরও বলেন, ন্যায্য অধিকার, একটি মর্যাদাপূর্ণ জীবনের জন্য সংগ্রাম এবং আশা ও আকাঙ্ক্ষা উপলব্ধি করে ন্যায্য ও স্থায়ী শান্তি অর্জনের জন্য ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে সৌদি আরব। এ ছাড়া এই সংঘাত বন্ধ করতে
