সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

ইসরাইলকে ইরানের হুশিয়ারি, ‘সময় শেষ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

গাজার আল-আহলি হাসপাতালে হামলার ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান অভিযোগ করে বলেছেন, হাসপাতালে নিরপরাধ নারী ও শিশুদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজার আল-আহলি হাসপাতালে মঙ্গলবার রাতে ভয়াবহ হামলা চালায় ইসরাইলি বাহিনী।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৫০০ জন প্রাণ হারিয়েছেন। হামলার সময় হাসপাতালে কয়েক শ’ মানুষ আশ্রয় নিয়েছিলেন। আল জাজিরা বলেছে, কোনো সতর্কবার্তা ছাড়াই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ইসরাইলি বাহিনী জড়িত নয় বলে দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ)।

এ ঘটনায় অন্যান্য আরব দেশের পাশাপাশি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘গাজার হাসপাতালে হামলা চালিয়ে কমপক্ষে এক হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে ইহুদিবাদী শাসকগোষ্ঠী। যা আইএসের কর্মকাণ্ডের চেয়েও ঘৃণ্য অপরাধ। সময় এসেছে তাদের বিরুদ্ধে বিশ্বকে এক হওয়ার। টাইম ইজ ওভার।’

হাসপাতালে বোমা হামলায় গাজার মানবিক পরিস্থিতি বর্ণনার করার মতো পর্যায়ে নেই বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ইসরাইলি আগ্রাসনে পুরো গাজা অনিরাপদ।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ