রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইসরায়েলী পণ্য বর্জনের ডাক দক্ষিণ আফ্রিকায়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহিত

 

নির্বিচারে হামলা করে ফিলিস্তিনের নারী-শিশু ও সাধারণ নাগরিকদের হত্যার প্রতিবাদে দক্ষিণ আফ্রিকায় প্রতিদিন বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন সরকারি দলসহ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় গোষ্ঠীর মানুষ। এবার প্রতিবাদের অংশ হিসেবে ইসরায়েল থেকে আমদানিকরা পণ্য অথবা দক্ষিণ আফ্রিকায় ইসরায়েলি মালিকানাধীন কোম্পানির উৎপাদিত পণ্য বা দেশটির বিনিয়োগকৃত অংশীদার আছে এমন প্রতিষ্ঠানের পণ্যে আর হালাল স্টিকার প্রদান না করার ঘোষণাও দেওয়া হয়েছে।

দেশটির মুসলিম জুডিশিয়াল কাউন্সিল- হালাল ট্রাষ্টের (এমজিসিএইচটি) পরিচালক শেখ আহমেদ সিদ্দিক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এদিকে ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে দেশটির রাজনৈতিক দল ইকোনমিক ফ্রিডম ফাইটারস (ইএফএফ) নেতা জুলিয়াস মালেমা। ইসরায়েল থেকে আসা সব পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন তিনি।  গত মঙ্গলবার জুলিয়াস মালেমা কয়েকহাজার নেতাকর্মী ও সর্মথক নিয়ে প্রিটোরিয়াস্থ কূটনৈতিক এলাকায় ফিলিস্তিনের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন। এসময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বিশ্বের এক নম্বর সন্ত্রাসী হিসেবে আখ্যা দেন। এছাড়া দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার নেতৃত্বে সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের অংশগ্রহণে ফিলিস্তিনে ইসরায়েলর বর্বর হামলা ও হত্যার প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে অবিলম্বে দুই রাষ্ট্র প্রতিষ্ঠায় আন্তর্জাতিক মহলের প্রতি তাগাদাও দিয়েছেন তিনি।

এমআই/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ