রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

গাজায় যুদ্ধ চলতে থাকলে যুক্তরাষ্ট্র নিজেও রেহাই পাবে না: ইরান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে টানা তিন সপ্তাহ ধরে ইসরাইলের যুদ্ধ চলছে। এ সংঘাত চলতে থাকলে ইসরাইলের মিত্র দেশ যুক্তরাষ্ট্র নিজেও এই আগুন থেকে রেহাই পাবে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। 

মার্কিন স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের মধ্যপ্রাচ্যবিষয়ক বৈঠকে তিনি এমন মন্তব্য করেন। খবর রয়টার্সের। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমেরিকার শাসক যারা এখন ফিলিস্তিনে গণহত্যা পরিচালনা করছে, তাদের আমি খোলাখুলি বলছি— আমরা এই অঞ্চলে যুদ্ধের সম্প্রসারণকে স্বাগত জানাই না। কিন্তু গাজায় গণহত্যা চলতে থাকলে, তারা (যুক্তরাষ্ট্র) এই আগুন থেকে রেহাই পাবে না।’

গত ৭ অক্টোবর থেকে চলমান ইসরাইলি হামলায় এখন পর্যন্ত সাড়ে ৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় দুই হাজার ৭০০। আর আহত ১৭ হাজারের বেশি মানুষ।

হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেন, হামাস ইরানকে বলেছে— তারা বেসামরিক বন্দিদের মুক্তি দিতে প্রস্তুত এবং ইসরাইলি কারাগারে থাকা ৬ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার জন্য বিশ্বকে চাপ দেওয়া উচিত।

তিনি বলেন, ‘কাতার ও তুরস্কের সঙ্গে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবিক প্রচেষ্টায় ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে ইরান।’

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ