রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

তুরস্ক সফরে আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা মুত্তাকী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

তুরস্ক সফরে গিয়েছেন ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী। এ সফরে তিনি আঙ্কারায় আফগান দূতাবাস ও ইস্তাম্বুলের কনস্যুলেট পরিদর্শন করেছেন। পাশাপাশি আফগান ব্যবসায়ী, সমাজসেবী, তুর্কি সরকারি কর্মকর্তা, শিক্ষক ও দাতব্য সংস্থার চেয়ারম্যানের সাথে বৈঠক করেছেন।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি এক টুইট বার্তায় জানান, ২৯ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত আফগান কনস্যুলেট পরিদর্শনের পর সেখানে নিয়োজিত কর্মকর্তাদের সাথে বৈঠকে মিলিত হোন মাওলানা মুত্তাকী। এ বৈঠকে, কর্মকর্তাদের প্রতি আফগান নাগরিক ও পর্যটকদের স্বচ্ছ, বৈষম্যহীন ও উন্নত সেবা দেওয়ার নির্দেশ দেন পররাষ্ট্রমন্ত্রী।

আবদুল কাহার বালখি জানিয়েছেন, বৈঠকে কর্মকর্তারাও দেশের উন্নয়ন ও নাগরিকদের সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে নিজেদের সর্বোচ্চ চেষ্টা ও বিশ্বস্ততা বজায় রেখে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এছাড়াও ইস্তাম্বুলে অবস্থিত শায়েখ মাহমুদ আফেন্দীর প্রতিষ্ঠিত ইসমাইলাগা একাডেমি সেন্টার পরিদর্শন করেছেন মাওলানা মুত্তাকী। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে তিনি শিক্ষকদের সাথে মতবিনিময় ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন।

বক্তব্যে মাওলানা বলেন, “আফগান ও তুর্কি জাতির মধ্যে বেশ কিছু সাদৃশ্যপূর্ণ বিষয়ে রয়েছে। যার মধ্যে অন্যতম হল ধর্মীয়, চিন্তাগত বিষয় ও ঐতিহাসিক সম্পর্ক। আমরা এই সম্পর্কগুলোকে শক্তিশালী ও পুনরুজ্জীবিত করার আশা রাখি।”

এই আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী তুর্কি দাতব্য সংস্থা দি ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস এন্ড ফ্রিডমস এন্ড হিউমেনিটেরিয়ান-এর চেয়ারম্যানের সাথে বৈঠক করেন। ১৯৯২ সালে গঠিত এই দাতব্য সংস্থাটি বিশ্বের ১২০ টি দেশে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করে থাকে। বৈঠকে, আইএইচএইচ থেকে আফগানিস্তানে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য সংস্থাটির প্রশংসা করেন মাওলানা মুত্তাকী। এছাড়াও আফগানিস্তানে সংস্থাটি যেন নির্বিঘ্নে তার কার্যক্রম পরিচালনা করতে পারে সে বিষয়ে সকল ধরনের সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে আইএইচএইচের কার্যাবলি সমর্থন করার জন্য ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংস্থাটির চেয়ারম্যান। এছাড়াও আফগানিস্তান জুড়ে সংস্থাটির কার্যক্রম বৃদ্ধির সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ