বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

শর্তহীন সংলাপের আহ্বান পিটার হাসের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

শর্তহীন সংলাপের আহ্বান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। তিনি বলেন, নির্বাচনে রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই কাম্য নয়।

মঙ্গলবার (৩১ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, ‘আমরা এবং তারাও (যুক্তরাষ্ট্র) বিশ্বাস করে সংলাপের। তিনি (পিটার ডি হাস) বলেছেন এখনো আহ্বান করবেন বিরাজমান সংকট মোকাবিলায় দলগুলোকে সংলাপে বসতে।’

এর আগে সকাল ১০ টায় সিইসির সঙ্গে পিটার হাসের বৈঠক শুরু হয়। বৈঠকে মার্কিন দূতাবাসের কর্মকর্তা আর্তুরো হাইন্সও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১ আগস্ট প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সে সময় পিটার হাস সাংবাদিকদের বলেছিলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে। সিইসির সঙ্গে বৈঠকে আরপিওর সর্বশেষ সংশোধন, নতুন দল নিবন্ধনসহ নানান বিষয়ে আলোচনা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ