রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

গাজায় মুখোমুখি সংঘাত, অসংখ্য ট্যাংক ধ্বংসের দাবি হামাসের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের গাজার রাস্তায় রাস্তায় মুখোমুখি লড়াই শরু হয়েছে। ইসরায়েলি ট্যাংক এখন গাজা শহরে ঢুকে পড়েছে। অপরদিকে অসংখ্য ট্যাংক ধ্বংসের দাবি করেছে হামাস।

আল জাজিরার প্রতিনিধি সাফওয়াত কাহলুত বলেন, ‘ইসরায়েলি ট্যাংক এখন গাজা শহরের দিকে এগিয়ে আসছে। ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরু করার পর প্রথমবারের মতো গাজা শহরের আবাসিক এলাকায় প্রবেশ করেছে।’

তিনি বলেছেন, তারা উত্তর গাজা স্ট্রিপের বেইত লাহিয়া গ্রাম অতিক্রম করেছে এবং এখন গাজা শহরের একটি প্রধান সড়ক যাকে আল-নাসর স্ট্রিট বলা হয় - সেখানে অবস্থান করছে।

সাফওয়াত কাহলুত বলেন, ‘প্রত্যক্ষদর্শীরা আমাদের বলেছেন যে গাজা শহরের প্রান্তে বা উপকণ্ঠে ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়েছে।’

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, গাজায় ভয়াবহ যুদ্ধ হচ্ছে। সেখানে রাস্তায় রাস্তায় মুখোমুখি লড়াই শরু হয়েছে। 

অপরদিকে হামাস দাবি করেছে যে ইসরায়েলি ট্যাংকগুলো তাদের ফাঁদে আটকে পড়ছে এবং ইসরায়েলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হচ্ছে। তাদের ট্যাংক ধ্বংস করা হয়েছে। 


হামাস বারবার দাবি করেছে যে তারা ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র দিয়ে ইসরায়েলি সেনাদের ওপর হামলা করেছে।

ইসরায়েলি গণমাধ্যম ইয়েডিওথের মতে, গাজায় একাধিক ফ্রন্টে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘাতের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য করে না। এর পরিবর্তে তারা গণমাধ্যমের ওপর বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করেছে। 

সূত্র : আল-জাজিরা, মিডল ইস্ট আই

এনএ/

 

ঢা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ