সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান আলোকিত সমাজ বিনির্মাণে মাওলানা শাহ তৈয়্যেব আশরাফের বহুমুখী খেদমত কেন শিক্ষকতা বিমুখ হচ্ছেন মেধাবী কওমি তরুণরা? নারায়ণগঞ্জের জামিয়া আরাবিয়া দারুল উলুম বাগে জান্নাতে ভর্তি কার্যক্রম চলছে হেফাজত মহাসচিবের সহধর্মিণীর ইন্তেকালে জমিয়তের শোক ফেনীতে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চালকের ইরানের তেল-খার্গ দ্বীপ দখলে নেওয়ার হুমকি ট্রাম্পের মধ্যপ্রাচ্যে আজও বাতিল ১৮ ফ্লাইট আজ শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানাবেন সব জেলা পরিষদ প্রশাসক চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার সবক উদ্বোধন মঙ্গলবার

পশ্চিমা যুদ্ধের বিস্তার চায়: রাশিয়া


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সোমবার মস্কোতে এক অনুষ্ঠানে ল্যাভরভ বলেন, এখন আমরা দেখছি যে কীভাবে অ্যাংলো-স্যাক্সনরা (পশ্চিমা বিশ্ব) মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এর আগে তারা ইউক্রেন, ইরাক ও সিরিয়াতেও একই ভূমিক নিয়েছিল।

তিনি বলেন, তাদের এই নীতির কারণে যুদ্ধের প্রাণহানি ক্ষয়ক্ষতি তো রয়েছেই, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সন্ত্রাসবাদ ও ধর্মীয় মৌলবাদ, শরণার্থী সমস্যা, অভিবাসী সংকট ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা।

ল্যাভরভ বলেন, পশ্চিমা যুদ্ধের বিস্তার চায়, কারণ তারা নিজেদের সমস্যা মেটানোর জন্য অন্যদের অর্থ-সম্পদ ব্যবহারে অভ্যস্থ হয়ে পড়ছে; কিন্তু এটা সম্ভব নয়। আপনি নির্লজ্জভাবে কারো ওপর অবিরত আধিপত্য বিস্তার করতে পারবেন না। সেই সময় আর নেই।


গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজাভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী হামাস যোদ্ধারা ইসরায়েলের অভ্যন্তরে অতর্কিত হামলা চালায়। সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। সেই অভিযান এখনও চলছে।


হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন দেড় হাজার মানুষ। এছাড়া হামলার প্রথম দিনই ইসরায়েল থেকে প্রায় আড়াইশ’ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় হামাস যোদ্ধারা। অন্যদিকে, ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১০ হাজার। এই নিহতদের অর্ধেকেরও বেশি শিশু ও নারী।

এনএ /


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ