রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

স্পেনের কুখ্যাত সন্ত্রাসী-গোষ্ঠীকে ভাড়া করেছে ইসরায়েল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস যোদ্ধাদের বিরুদ্ধে বিদেশি ইসরায়েল ভাড়াটে ‘সন্ত্রাসীদের’ ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। এ কাজে স্পেনের একটি কুখ্যাত সন্ত্রাসী-গোষ্ঠীকে ব্যবহার করছে দখলদার ইহুদিবাদী দেশটি।

স্পেনের প্রভাবশালী এল মান্ডো পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির কুখ্যাত ভাড়াটে যোদ্ধা পেদ্রো দিয়াজ ফ্লোরেস এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, বহুসংখ্যক ভাড়াটে গোষ্ঠী ইসরায়েলি সেনাদের সাথে যুক্ত হয়েছে এবং তারা উচ্চমূল্যের বেতন পাচ্ছে।
ফ্লোরেস বলেন, তিনি ইসরায়েলে এসেছেন মূলত অর্থের জন্য। ইসরায়েল যেমন মোটা অংকের অর্থ দিচ্ছে, তেমনি তাদেরকে উন্নতমানের অস্ত্রও দিয়েছে।

তিনি বলেন, প্রতি সপ্তাহের জন্য ইসরায়েল তাদেরকে ৪,১৮৭ ডলার দিচ্ছে এবং মোটা অংকের অর্থই তাকে এই যুদ্ধে যোগ দিতে উদ্বুদ্ধ করেছে।

ফ্লোরেস এর আগে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের নাৎসীবাদীদের পাশে থেকে যুদ্ধ করেছেন। এখন তিনি ইউক্রেন থেকে ইসরায়েল এসেছেন গাজা যুদ্ধে যোগ দিতে। তবে তিনি দাবি করেন, তারা সরাসরি হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে না বরং তারা ইসরায়েলি সামরিক বহর এবং চেক পয়েন্টগুলোর নিরাপত্তা দিতে কাজ করছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর, জর্ডান নিউজ, মেহের নিউজ, প্রেসটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ