রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

গাজায় আরও ৫ ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস হামাস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড জানিয়েছে, উত্তর গাজার 'আত্তাউয়াম' এলাকায় তাদের স্নাইপারের গুলিতে  আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

এছাড়া গাজার বিভিন্ন স্থানে আরও পাঁচটি ইসরাইলি ট্যাঙ্ক ধ্বংস করেছে তারা। গত ৩৩ দিন ধরে গাজায় নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তবে গাজায় ইসরাইলের স্থল অভিযান চলছে গত ১৩ দিন ধরে। স্থল অভিযান চালাতে গিয়ে ব্যাপক মার খাচ্ছে দখলদার বাহিনী।

বুধবার সকালে হামাসের সামরিক শাখা জানিয়েছিল, তারা ২৪ ঘণ্টায় আশ-শাতি শরণার্থী শিবিরের কাছাকাছি এলাকায় এবং বেইত হানুনে ইসরাইলের ১৫টি সামরিক গাড়ি ধ্বংস করতে সক্ষম হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে ইসরাইলের স্থল বাহিনীর গাড়ি বহরে বহু রকেট দিয়ে আঘাত হানা হয়েছে।
এদিকে, হামাসের আল কাস্সাম ব্রিগেড আজও ইসরাইলের তেল আবিবে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বুধবার যেসব ট্যাঙ্ক ও সামরিক যান ধ্বংস করা হয়েছে সেগুলো ধ্বংসেও 'ইয়াসিন-১০৫' রকেট ব্যবহার করা হয়েছে। 

সূত্র : পার্সটুডে 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ