শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

যুদ্ধবিরতি শেষে আবার গাজায় হামলা হবে : ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানিয়েছেন, ৪ দিনের সাময়িক যুদ্ধবিরতি শেষে ফিলিস্তিনের গাজায় আবার হামলা জোরদার করা হবে।

বৃহস্পতিবার নৌবাহিনীর বিশেষ অভিযান ইউনিটের সদস্যদের সঙ্গে দেখা করার সময় তিনি এ কথা বলেন। খবর দ্য গার্ডিয়ানের।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, স্বল্প সময়ের বিরতি শেষ হলে আরও অন্তত দুই মাস হামাসের বিরুদ্ধে তীব্রতর লড়াই চালিয়ে যাবে ইসরায়েলের বাহিনী।

এ বিরতির সময় সেনাদের প্রস্তুতি নিতে, তদন্ত করতে, আরও অস্ত্র সরবরাহ করতে এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলেন ইয়োভ গ্যালান্ট।

তিনি বলেন, ‘এটা (যুদ্ধ) একটি চলমান প্রক্রিয়া। কারণ, আমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে চাই। কেননা, শুধু চাপ প্রয়োগের জেরেই জিম্মিরা আমাদের মাঝে ফিরে আসবে।’ 

ইসরায়েলের নির্বিচার হামলার প্রায় দেড় মাস পর আজ ফিলিস্তিনের গাজায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী কাতার এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত বুধবার ইসরায়েল সরকার ও হামাস যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে একমত হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ