শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

দিল্লিতে দূতাবাসের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করল আফগানিস্তান 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
দিল্লিতে দূতাবাসের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করল আফগানিস্তান ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আফগানিস্তানের দূতাবাসের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক রিপাবলিক অব আফগানিস্তানের দূতাবাস।


বিবৃতিতে আরও বলা হয়েছে, নয়াদিল্লিতে ইসলামিক রিপাবলিক অব আফগানিস্তানের দূতাবাস ২৩ নভেম্বর থেকে তার কূটনৈতিক মিশন স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছে।

২০২১ সালে তালেবান সরকার আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়। কিন্তু ভারত সরকার তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে প্রাথমিকভাবে আফগানিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনির নিযুক্ত মিশনের কর্মীদের অধীনে ফরিদ মামুন্দজকে রাষ্ট্রদূত হিসেবে ভিসা প্রদান এবং বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলো পরিচালনা করার অনুমতি দিয়েছিল।

দূতাবাস বলেছে, কার্যক্রম স্থগিত করে গত সেপ্টেম্বরে রাষ্ট্রদূত এবং জ্যেষ্ঠ কর্মীরা আশ্রয় চাইতে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান।

ভারত সরকারের সমর্থন ও স্বার্থ পূরণে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় গত ৩০ সেপ্টেম্বর আফগান দূতাবাস ঘোষণা করে তারা ১ অক্টোবর থেকে তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে।  

ভারত সরকারের ক্রমাগত চ্যালেঞ্জের কারণে ২৩ নভেম্বর থেকে নয়াদিল্লিতে তার কূটনৈতিক মিশন স্থায়ীভাবে বন্ধ করতে বাধ্য হয়। এ জন্য দূতাবাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।

৩০ সেপ্টেম্বর দূতাবাসের ঘোষণার পর তারা আশায় ছিল ভারত সরকারের অবস্থান তাদের অনুকূলে চলে আসবে। কিন্তু তা না হওয়ায় দূতাবাসের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দেওয়া হয়।

সূত্র: সিনহুয়া

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ