শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

হামাসের বন্দী মুক্তিতে বিলম্ব: জানা গেলে কারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

চারদিনের যুদ্ধবিরতির দ্বিতীয়দিনে শনিবার ১৪ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের। তবে তাদের মুক্তি দেয়নি হামাস। হামাস শর্ত দিয়েছে, গাজার উত্তরাঞ্চলে ইসরায়েল যতক্ষণ পর্যন্ত ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে না দেবে— ততক্ষণ পর্যন্ত জিম্মিদের মুক্তি দেবে না তারা।

পরিস্থিতি সম্পর্কে অবহিত এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বন্দীদের মুক্তির বিলম্ব ‘যত দ্রুত সম্ভব’ সমাধানের জন্য কাতার ইসরায়েল ও হামাসের সঙ্গে আলোচনা করছে।

খবরে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে দ্বিতীয় দফার বন্দীদের মুক্তি বিলম্বিত করেছে হামাস।
ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামাস মধ্যরাতের মধ্যে বন্দীদের মুক্তি না দিলে গাজায় আবারও বোমা বর্ষণ শুরু করবে ইসরায়েলি সেনাবাহিনী।

এর জবাবে হামাসের এক মুখপাত্র ইসরায়েলের হুমকিকে ‘শূন্য’ আখ্যায়িত করে বলেন, জোর করে তাদের বন্দীদের মুক্ত করতে তারা সফল হবে না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ