শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে উন্মুখ হয়ে আাছে ইসরাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উন্মুখ হয়ে রয়েছে ইসরাইল যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে । বুধবার  এই তথ্য জানানো হয়েছে (২৯ নভেম্বর) ইসরাইলভিত্তিক গণমাধ্যম টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে উন্মুখ হয়ে রয়েছে ইসরাইল। এ বিষয়ে আরেকটি চুক্তি সম্পাদনের জন্য ইসরাইলি কর্মকর্তারা কাতারে একটি বৈঠক করেন। সেখানে বেসামরিক বন্দীদের মুক্তির পথ আরো সুগম করার বিষয়ে আলোচনা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, আগামীতে যেন নারী ও শিশুদের পাশাপাশি পুরুষরাও মুক্তি পেতে পারে, ওই বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া, মার্কিনি গোয়েন্দা প্রধান উইলিয়াম বার্নস, মিশরীয় গোয়েন্দা প্রধান আব্বাস কামেল, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি প্রমুখ উপস্থিত ছিলেন।

কাতারের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ‘এ বৈঠকে বর্ধিত মানবিক বিরাম চুক্তির অগ্রগতি তৈরি করা ও সম্ভাব্য চুক্তির পরবর্তী পর্যায় নিয়ে আলোচনা করা হয়েছে।’

এক মার্কিন কর্মকর্তা এপিকে বলেছেন, মোসাদ প্রধান বার্নস এবার বন্দী বিনিময়ের ক্ষেত্রে মার্কিনি বন্দীদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করবেন। একইসাথে বন্দী মুক্তির ক্ষেত্রে নারী-পুরুষ সবাইকে অন্তর্ভুক্ত করবেন।


তিনি আরো বলেন, এবার ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সিনিয়র কর্মকর্তাদেরও মুক্তির ব্যাপারে আলোচনা হতে পারে।


উল্লেখ্য, গত শুক্রবার গাজা যুদ্ধের বিরতি শুরু হয়। আজ বুধবার যুদ্ধবিরতির ষষ্ঠ দিন। আজকেও ১০ জন বন্দীকে মুক্তি দেয়ার কথা রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ