শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল ।  ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাস জানায়, তারা ইসরায়েলের সাতজন নারী ও শিশু জিম্মিকে মুক্তি দিতে চেয়েছিল। একই সঙ্গে প্রস্তাব দিয়েছিল, ইসরায়েলের বোমা হামলায় নিহত তিন ইসরায়েলি নাগরিকের মরদেহ দেওয়ার। বিনিময়ে দাবি ছিল, যুদ্ধবিরতি বর্ধিত করা। কিন্তু ইসরায়েল এই প্রস্তাবে রাজি হয়নি।

গত শুক্রবার শুরু হওয়া এই যুদ্ধবিরতির মেয়াদ ইতিমধ্যে দুই দিনের জন্য বাড়ানো হয়েছে। এর মধ্যে শর্ত অনুযায়ী হামাস মোট ৮১ জন জিম্মিকে মুক্তি দিয়েছে, ইসরায়েল দিয়েছে ১৮০ জন ফিলিস্তিনি। এবার সেই যুদ্ধবিরতির মেয়াদ আরো বাড়াবার জন্য আলোচনা চলছে।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১১টা পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ ছিল। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য মধ্যস্থতাকারীরা কাজ করে যাচ্ছেন।

এক বিবৃতিতে হামাসের পক্ষ থেকে বলা হয়, মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানানো হয়েছে যে চুক্তি অনুযায়ী জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত রয়েছে হামাস।

৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১৪০০ ইসরায়েলি নাগরিক প্রাণ হারায়। জবাবে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। বিমান হামলা ও স্থল অভিযানে ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৫ হাজারেরও বেশি। তাদের বেশিরভাগই বেসামরিক। সামরিক হতাহত এড়াতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছিল। হামাসের পক্ষ থেকেও প্রথম এমন আভাস মিলে মঙ্গলবার। ২২ নভেম্বর মধ্যস্থতাকারী কাতারের জানায়, বেশ কিছু শর্ত মেনে দুই পক্ষ রাজি হয়েছে।

জেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ