সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
ট্রেনের সাথে বাস-মাহেন্দ্রা-অটোরিক্সা সংঘর্ষে নিহত ২, আহত ২০ যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস

গাজায় যুদ্ধবিরতির সময় বাড়ল আরও ১ দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি আরও একদিনের জন্য বাড়ানো হয়েছে। তাই যুদ্ধবিরতির সময় বেড়ে গড়াল সপ্তম দিনে। দুই দিনের জন্যে এর আগে ২৭ নভেম্বর গাজায় মানবিক যুদ্ধবিরতির সময় বাড়ানো হয়েছিল । যার মেয়াদ আজ বৃহস্পতিবার সকাল ৭টায় শেষ হবার কথা ছিল। 

গত শুক্রবার (২৪ নভেম্বর) গাজায় প্রথম দফায় চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। কাতারের মধ্যস্থতায় সাময়িক এ যুদ্ধবিরতির চুক্তি করে ইসরায়েল ও হামাস। চার দিনের এ যুদ্ধবিরতির শেষ দিন ২৭ নভেম্বর নতুন করে মানবিক বিরতি দুই দিন বাড়ানো হয়।। ওই বহুল প্রত্যাশিত চুক্তির তিন দিন দিনে ৩৯ ইসরায়েলিকে মুক্তি দেয় হামাস। অন্যদিকে, কারাগার থেকে ১১৭ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে তেল আবিব। 


এদিকে, ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির ষষ্ঠ দিনে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৩০ ফিলিস্তিনি বন্দী। অন্যদিকে গাজায় থাকা জিম্মিদের মধ্য থেকে ১২ ইসরায়েলিসহ ১৬ জনকে মুক্তি দিয়েছে হামাস।

ইসরায়েলি প্রিজন সার্ভিস জানিয়েছে, ইসরাইল ৩০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। বেশ কয়েক ঘণ্টা বিলম্বের পর, ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিয়েছে। যদিও আগে এক প্রতিবেদনে বলা হয়েছিল, বিতুনিয়া শহরে ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের কারণে ষষ্ঠ দফায় বন্দীদের মুক্তি বিলম্বিত হচ্ছে।

এমএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ