শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

দুর্নীতি মামলায় মুক্তি পেলেন নওয়াজ শরিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বহুল আলোচিত অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলা থেকে খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বুধবার (২৯ নভেম্বর) ইসলামাবাদ হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ নওয়াজকে এই মামলা থেকে খালাসের আদেশ দেন।

বুধবার (২৯ নভেম্বর) ইসলামাবাদ হাইকোর্টে অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলা থেকে খালাস পান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের লন্ডনে অবৈধ অর্থ দিয়ে সম্পদ গড়ে তোলার অভিযোগে ২০১৮ সালে অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় নওয়াজকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পাঁচ বছর পর দুর্নীতির দায় থেকে মুক্তি পেলেন তিনি।

আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে সাধারণ নির্বাচন হবে। নির্বাচনের আগে দুর্নীতি মামলা থেকে খালাস পাওয়ার বিষয়টি নওয়াজ শরীফের জন্য বড় একটি স্বস্তি।

এছাড়া আরেক দুর্নীতি মামলায় আদালতের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে করা আপিল তুলে নিয়েছে দেশটির দুর্নীতি বিরোধী সংস্থা। এর মাধ্যমে তার সামনে থেকে আরেকটি বাধা দূর হয়ে গেছে।

খালাস পাওয়ার পর নওয়াজ শরিফ বলেছেন, ‘আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি। আমি পুরো বিষয় তাঁর ওপরই ছেড়ে দিয়েছিলাম। আজ আল্লাহ আমাদের বিজয়ী করেছেন।

তবে নওয়াজ শরিফের বিরুদ্ধে এখনো বহাল আছে আল-আজিজিয়া স্টিল মিল মামলার রায় । ২০১৮ সালে আল-আজিজিয়া মামলায় নওয়াজকে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়। এই রায়ের বিরুদ্ধেও আপিল করেছেন তিনি। ধারণা করা হচ্ছে, নির্বাচনের আগে এ মামলার আপিল শুনানি সম্পন্ন হবে।

২০১৯ সালে জামিন নিয়ে চিকিৎসার জন্য বিদেশে যান নওয়াজ শরিফ। এরপর ২০২২ সালে ইমরান খান আস্থাভোটে পদচ্যুত হলে নওয়াজের দেশে ফেরার সম্ভাবনা তৈরি হয়। গত মাসে পাকিস্তানে ফিরে আসেন তিনি।

জেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ