রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

গাজায় সংঘাত শুরুর পর তৃতীয়বার ইসরায়েল সফরে ব্লিনকেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গাজায় আগ্রাসন শুরুর পর তৃতীয়বারের মতো ইসরায়েল সফর করলেন ।  তিনি গতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ইসরায়েলের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। পরে ফিলিস্তিনের রামাল্লায় গিয়ে দেখা করেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথেও। খবর রয়টার্সের।

এ সময় অ্যান্টনি ব্লিনকেন জানান, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে তা হতে হবে যুদ্ধের আন্তর্জাতিক আইন মেনে। যুদ্ধবিরতি শেষে আবারও দক্ষিণ গাজায় অভিযান জরুরি বলেও মত দেন এই নেতা। তবে, অভিযানের সময় বেসামরিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বানও জানান তিনি।

 

এমএইচ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী ও সিনিয়র কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তাদের পরিষ্কারভাবে জানিয়েছি, বড় পরিসরে আবার গাজায় অভিযান শুরুর আগে অবশ্যই বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। যাতে নিরীহ ফিলিস্তিনিদের প্রাণহানি কমানো যায়। বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী আছে ইসরায়েলের। তারা বেসামরিক ক্ষয়ক্ষতি এড়িয়েই হামাসকে নির্মূল করতে সক্ষম।

 

এমএইচ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ