শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজায় ফের ইসরায়েলি হামলা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত


 যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরপরই ইসরাইল গাজায় ব্যাপক বিমান হামরা শুরু করেছে ।

যুদ্ধবিরতি শেষ হওয়ার কিছু আগে এক বিবৃতি জারি করে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরুর কথা জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।


এতে দাবি করা হয়েছে, হামাস ইসরাইলের ভূখণ্ডে গুলি চালিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।


ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতির নির্দিষ্ট সময়সীমার কয়েক মিনিট আগে গাজার নিকটবর্তী ইসরাইলি কিছু এলাকায় রকেট হামলার সতর্ক সংকেত বা সাইরেন বাজানো হয়েছে।

এছাড়া গাজা থেকে ছোড়া একটি রকেট প্রতিহত করার কথাও জানিয়েছে ইসরাইল। আর ফিলিস্তিনের উত্তরাঞ্চলে তীব্র বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে বলে খবর দিয়েছে হামাস-সংশ্লিষ্ট মিডিয়া।

যদিও হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

ইসরাইল এবং হামাসের মধ্যকার অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল স্থানীয় সময় শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ৭টায়, যার মেয়াদ শেষ হয়েছে। কিন্তু কোনো পক্ষই আর যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয়নি।

এর আগে, যুদ্ধবিরতির সপ্তম দিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে সপ্তম দফায় ৮ ইসরাইলি জিম্মির মুক্তির বিনিময়ে ইসরাইলি কারাগার থেকে মুক্তি পান আরও ৩০ ফিলিস্তিনি বন্দি। ১০৫ ইসরাইলি জিম্মির বিনিময়ে মোট ২৪০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হয়েছে।

আশা করা হচ্ছিল, নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়বে বা স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা জোরদার হবে। কিন্তু তার আগেই নতুন করে সংঘাত শুরু হলো।

 

এমএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ