শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

এক অভিযানেই ৬০ ইসরায়েলি সেনা হত্যার দাবি হামাসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সাময়িক যুদ্ধবিরতি শেষে আবারও ফিলিস্তিনের গাজায় উপত্যকায় হামলা জোরদার করেছে ইসরায়েল। শুক্রবার সকাল থেকে আবারও উপত্যকাজুড়ে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বিমান থেকে বোমা হামলার পাশাপাশি উত্তর গাজায় চলছিল স্থলঅভিযানও। তবে এই স্থলঅভিযান এবার দক্ষিণ গাজাতেও শুরু করেছে ইসরায়েলের পদাতিক বাহিনী। এতে অবরুদ্ধ উপত্যকাজুড়ে বাড়ছে হতাহতের সংখ্যা। সংঘাতে শুধু ২৪ ঘণ্টায়ই কমপক্ষে ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে, ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ আরও শক্ত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা সাহসকিতার সঙ্গে মোকাবিলা করছে ইসরায়েলের পদাতিক বাহিনীর।

গোষ্ঠীটি দাবি করেছে, এক অভিযানেই দখলদার ইসরায়েলের ৬০ সেনা নিহত হয়েছে। রবিবার গাজার মধ্যাঞ্চলে এই হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস।  
তাদের দাবি, রবিবার ভোরে একটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। যেখানে ৬০ ইসরায়েলি সেনা অবস্থান করছিল।

এ ব্যাপারে আল-কাসেম ব্রিগেডস বলেছে, “রবিবার ভোরে আমাদের সদস্যরা বৃত্তাকারভাবে তিনটি সেনাবিধ্বংসী (এন্টি-পারসোনেল) বিস্ফোরক স্থাপন করে এবং ভোর সাড়ে ৪টার দিকে সেগুলোতে বিস্ফোরণ ঘটায়। সেখানে একটি তাঁবুতে ৬০ ইসরায়েলি সেনা ছিল। গাজা উপত্যকার মধ্যাঞ্চলের জুহোর অ্যাড-দিক অঞ্চলে এই অভিযান চালানো হয়।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিস্ফোরণের পরও যেসব সেনা বেঁচে গিয়েছিল; তাদের লক্ষ্য করে পুনরায় হামলা চালানো হয়।

আল-কাসেমের বিবৃতির পর এখন পর্যন্ত এ নিয়ে মন্তব্য করেনি ইসরায়েল। তবে রবিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, গাজায় স্থল অভিযানে অংশ নেওয়া আরও দুই সেনা নিহত হয়েছে।

এমএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ