রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

গাজায় স্কুলে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসরায়েলি বোমা হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে স্কুলে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। ভূখণ্ডটির উত্তরাঞ্চলে পৃথক দুটি স্কুলে চালানো হামলায় তারা প্রাণ হারান।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফার বরাত দিয়ে সোমবার (৪ ডিসেম্বর) রাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ওয়াফা বলছে, স্থানীয় সময় সোমবার গাজা উপত্যকার উত্তরে দারাজ এলাকায় দুটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে স্কুল দুইটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

ইসরারয়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক মুখপাত্র বলছেন, তারা স্কুলে এই হামলার প্রতিবেদনটি খতিয়ে দেখছেন। অন্যদিকে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলছে, হতাহতের এই খবরটি তাদের আলাদাভাবে যাচাই করা সম্ভব হয়নি।

প্রায় দুই মাস ধরে চালানো ইসরায়েলি আগ্রাসনে স্কুল, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, মসজিদ, গির্জা কোনো কিছুই হামলার হাত থেকে রক্ষা পায়নি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান ও আর্টিলারি হামলায় কমপক্ষে ১৫ হাজার ৮৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী বা ১৮ বছরের কম বয়সী শিশু-কিশোর।

এমএইচ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ