রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

হজ্বযাত্রীদের যে সুখবর দিলো সৌদি সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

এ বছরের হজ্ব আগামী জুনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবার হজ্বযাত্রীর সংখ্যা সীমিত না রাখার পাশাপাশি বয়সসীমাও রাখবে না সৌদি সরকার।।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দেশটির হজ্ব ও ওমরাবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ বলেন,হজ্বযাত্রীর সংখ্যা করোনার আগের সময়ের মতো করা হবে। এতে কোনো বয়সসীমা থাকবে না।

তথ্যমতে, ২০১৯ সালের হজ্বে ২৫ লাখ মুসলমান অংশ নেন। পরের দুই বছর করোনার কারণে হজ্বযাত্রীর সংখ্যা কমানো হয়। ২০২২ সালের হজে প্রায় ৯ লাখ হজ্বযাত্রীর মধ্যে ৭ লাখ ৮০ হাজার ছিলেন সৌদি আরবের বাইরের দেশের। সে সময় হজযাত্রীদের বয়সসীমা ৬৫ বছরের নিচে সীমিত রাখা হয়। বাধ্যতামূলক করা হয় করোনার টিকা ও নেগেটিভ সনদ।

এদিকে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের (২০২৪) ১৬ জুন পবিত্র হজ্ব অনুষ্ঠিত হতে পারে। আগামী বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ্ব করতে পারবেন। হজ্বে যেতে হজ্বযাত্রীদের নিবন্ধন শুরু হয় গত ১৫ নভেম্বর। নিবন্ধনের শেষ সময় আগামী ১০ ডিসেম্বর। কিন্তু ৬ ডিসেম্বর দুপুর পর্যন্ত মাত্র ২ হাজার ৮১০ জন হজ্বযাত্রী নিবন্ধিত হয়েছেন।

অন্যদিকে, আগামী বছর হজ্বে যেতে সরকারিভাবে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ ধরা হয়েছে। বিশেষ হজ্ব প্যাকেজে খরচ হবে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।

এ ছাড়া বেসরকারিভাবে সাধারণ প্যাকেজে হজ্ব পালনে সর্বনিম্ন খরচ হবে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। বিশেষ প্যাকেজে খরচ হবে ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ