শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ভারতে আবারো চোখ রাঙাচ্ছে করোনা, সতর্কবার্তা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ভারতে ফের চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ। বেশ কয়েকদিন ধরেই দৈনিক কোভিড সংক্রমণের সংখ্যা একশর গণ্ডি পেরিয়ে গেছে। দেশজুড়ে অ্যাকটিভ কোভিড রোগীর সংখ্যাও প্রায় হাজারের কাছাকাছি। এ অবস্থায় নড়েচড়ে বসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শীতের শুরুতে লোকজনকে সতর্ক থাকতে বলেছে। কোভিড ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রেও সাধারণ মানুষকে আগ্রহী করে তোলার চেষ্টা চলছে।


রোববারের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে ভারতে কোভিড পজিটিভ হয়েছেন ১৬৬ জন। তাদের মধ্যে অধিকাংশই কেরালার বাসিন্দা। শুধু রোববার নয়, বেশ কয়েকদিন ধরেই ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রতিদিনই একশ বা তার বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন এ ভাইরাসে। বর্তমানে ভারতে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৮৯৫। শীতের শুরুতে জ্বরে ভুগছেন অনেকেই। তাদের নমুনা পরীক্ষা করেই মিলছে কোভিডের জীবাণু।

দেশজুড়ে করোনার চোখ রাঙানোর কারণে সতর্ক কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। জোর দেওয়া হয়েছে ভ্যাকসিন নেওয়ার বিষয়ে। অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত না করে কীভাবে জনস্বাস্থ্য বজায় রাখা যায়, সেটাই বিবেচনা করছেন দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া প্রতিদিন কতজন কোভিড আক্রান্ত হচ্ছেন, সেই পরিসংখ্যানেও নজর রাখছে মন্ত্রণালয়।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই লাফিয়ে বেড়েছিল কোভিড সংক্রমণ। এপ্রিল মাসের এক সপ্তাহে প্রায় ৭৫ হাজার মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। সেই তালিকায় ছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতিও আক্রান্ত হন। আশঙ্কাজনক হয়েছিল মৃত্যুর হারও। তবে ধীরে ধীরে কমে গিয়েছিল কোভিডের সংক্রমণও। কিন্তু শীত পড়তেই ফের দাপট দেখানো শুরু করেছে করোনা ভাইরাস।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ