শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

যুদ্ধ চলতে থাকলে যেকোনো মুহূর্তে আঞ্চলিক বিস্ফোরণ ঘটতে পারে : ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সোমবার দোহা ফোরামে বলেছেন, গাজা যুদ্ধ অব্যাহত থাকলে আঞ্চলিক বিস্ফোরণ ঘটবে। তিনি উদাহরণ টেনে বলেন, লেবানন এবং ইয়েমেনে সংঘাতের পরিধি ইতিমধ্যে বিস্তৃত হয়েছে।

সিএনএন-এর বেকি অ্যান্ডারসনপরিচালিত এক ভার্চুয়াল সাক্ষাৎকারে ইংরেজি অনুবাদকের মাধ্যমে তিনি বলেন,  যে কোনও মুহুর্তে এই অঞ্চলে একটি বড় বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে, যা কোনো পক্ষের দ্বারা নিয়ন্ত্রণযোগ্য নয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলা, লোহিত সাগরে জাহাজে হুতিদের হামলা এবং ইসরায়েলের উত্তর সীমান্তে সহিংসতার কথা উল্লেখ করে বলেন, আঞ্চলিক সহিংসতা গাজা সীমান্তের বাইরেও বিস্তৃত হয়েছে। অন্তত প্রতি সপ্তাহে আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি বার্তা পাই যে সিরিয়া ও ইরাকে মার্কিন ঘাঁটিগুলো কিছু গোষ্ঠী লক্ষ্যবস্তু তে পরিণত করেছে। এই গোষ্ঠীগুলি গাজার আরব ও মুসলিম জনগণকে রক্ষা করছে; যে কারণে তারা সিরিয়া ও ইরাকে মার্কিন ঘাঁটিলক্ষ্য করে হামলা চালাচ্ছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ