শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে।

বাংলাদেশের সময় বুধবার ভোর চারটার কিছু আগে জাতিসংঘের সাধারণ পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাবটি পাস হয়। আল জাজিরার।

মানবিক দিক বিবেচনায় গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে এই প্রস্তাব তুলেছিল মৌরিতানিয়া ও মিসর। বাংলাদেশ ও ভারতসহ ১৫৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ ১০টি দেশ বিপক্ষে ভোট দেয়। কোনো পক্ষেই ভোট দেয়নি এমন দেশের সংখ্যা ২৩টি।

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে সাধারণ পরিষদে প্রস্তাবটি পাস হবে তা আগেই ধারণা করা হচ্ছিল। গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব তুলেছিল সংযুক্ত আরব আমিরাত। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র প্রস্তাবটিতে ভেটো দেয়। এতে গাজায় রক্তপাত থামানোর চেষ্টা ব্যর্থ হয়।

অবশ্য জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাব মানা বাধ্যতামূলক নয়। যদিও এর রাজনৈতিক গুরুত্ব রয়েছে। কারণ এর মাধ্যমে বৈশ্বিক মনোভাব বোঝা যায়।

গত ৭ অক্টোবর গাজার সীমান্ত সংলগ্ন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের নজিরবিহীন হামলায় ১২০০ ইসরায়েলি নিহত হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। এ সময় হামাস ইসরায়েল থেকে প্রায় ২৪০ জনকে বন্দি করে গাজায় নিয়ে যায়।

হামাসের হামলার পর ওইদিন থেকেই ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ব্যাপক ও ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী।

ইসরায়েলের হামলায় ইতোমধ্যে ১৮ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। নিহত হয়েছেন কয়েক হাজার।

হামাসের পক্ষ নেয় হিজবুল্লাহ। পরে লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত থেকে ইসরায়েলে রকেট ও গোলা নিক্ষেপ শুরু করে হিজবুল্লাহ।

সুত্র: আলজাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ