শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

গাজার পরিস্থিতিকে ইউক্রেনের সঙ্গে তুলনা করা যায় না: পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

গাজার পরিস্থিতিকে ইউক্রেনের সঙ্গে তুলনা করা যায় না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গাজা উপত্যকার পরিস্থিতিকে তিনি ‘বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন। মস্কোতে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে এমন কিছু নেই। 

পুতিন বলেন,  সারা বিশ্বের সবাই গাজায় যা ঘটছে তা দেখতে পারে এবং রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের পার্থক্য অনুভব করতে পারে।


রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরুর প্রায় দুই বছর পর আজ বৃহস্পতিবার  সংবাদ সম্মেলনে কথা বলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, ইউক্রেনে এখন পর্যন্ত ছয় লাখের বেশি সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।

গত বছরের ফেব্রুয়ারি থেকে চলা দীর্ঘস্থায়ী এই সংঘাতে রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষেই ব্যাপক হতাহত হয়েছে। যুক্তরাষ্ট্রের ধারণা, রক্তক্ষয়ী এই যুদ্ধে রাশিয়ার ৩ লাখ ১৫ হাজারের মতো সেনা হতাহত হয়েছেন।

সংবাদ সম্মেলনে পুতিন আরও বলেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলগুলোয় বর্তমানে ২ লাখ ৪৪ হাজার রুশ সেনা মোতায়েন আছে। তিনি বলেন, শিগগিরই যুদ্ধে নতুন করে আরও সেনা মোতায়েন করা হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ