শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ইসরায়েলি বর্বরতায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১৮,৭৮৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বরতায় বেড়েই চলেছে নিহতের সংখ্যা। ইসরায়েলি বাহিনীর পাশবিক হামলায় সেখানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৮৭ জনে। আর আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৮৯৭ জনে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার ছিল গাজায় চলমান বর্বর হামলার ৬৯তম দিন।

এদিকে, বৃহস্পতিবার গাজার জাবালিয়ার কামাল আদওয়ান হাসপাতাল থেকে ৭০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। আটক ব্যক্তিরা হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী বলে জানা গেছে। এসব সাধারণ ফিলিস্তিনির হাতে কয়েকটি অস্ত্র তুলে দিয়ে তাদেরকে হামাসের আত্মসমর্পণকারী সদস্য হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল। ইসরায়েলি বর্বর বাহিনী তাদের কাছে চারটি সাধারণ অস্ত্র পাওয়ার দাবি করেছে ও সেগুলো প্রদর্শন করেছে।


গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থীশিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে গেছে। গাজায় নিষিদ্ধ ফসফরাস বোমাও ব্যবহার করা হচ্ছে। গাজার পাশাপাশি ফিলিস্তিনের পশ্চিম তীরেও ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে গত ৬৯ দিনে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। একই সঙ্গে ইসরায়েল দক্ষিণ লেবাননেও হামলা চালাচ্ছে। অবশ্য সর্বত্রই ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। সূত্র: আল জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ