শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

গাজায় আরাে কয়েক মাস অভিযান চালাতে চায় ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গাজা উপত্যকায় ইসরায়েলের অভিযান আরও কয়েক মাস চলবে এবং হামাসকে নিঃশেষ না করা পর্যন্ত তা বন্ধ হবে না। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের বৈঠকের পর এক বিবৃতিতে এমন অবস্থানের কথা জানিয়েছে দেশটি। খবর ডয়চে ভেলের।


জানা গেছে, গতকাল ইসরায়েলে পৌঁছেছেন জ্যাক সুলিভান। তার সঙ্গে বৈঠকের পর প্রকাশিত বিবৃতিতে নেতানিয়াহুর অফিস থেকে বলা হয়েছে, আমরা মার্কিন বন্ধুকে জানিয়েছি, আমাদের সাহসী যোদ্ধাদের লড়াই ব্যর্থ হতে দেব না। যে জওয়ানদের হারিয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ লড়াই চালিয়ে যেতে হবে। হামাসকে শেষ না করা পর্যন্ত এ লড়াই চলবে। ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে, গাজা উপত্যকায় হামাসের সব নেতাকে শেষ করতে আরও কয়েকমাস সময় লাগবে।


এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দেশটির উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তাদের বলেছেন, সম্পূর্ণ জয় না পাওয়া পর্যন্ত গাজা অভিযান বন্ধ হবে না। বহির্বিশ্ব যতই চাপ দিক, তিনি এ লড়াই চালিয়ে যাবেন। হামাসকে সম্পূর্ণ ধ্বংস করাই তার একমাত্র লক্ষ্য। 

এ প্রসঙ্গে হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, মার্কিন প্রতিনিধি ইসরায়েলকে কঠিন প্রশ্নও করেছেন। যে পদ্ধতিতে ইসরায়েল এখন গাজায় অপারেশন চালাচ্ছে, তা পরিবর্তন সম্ভব কি না, সে বিষয়েও জানতে চেয়েছেন। কিন্তু ইসরায়েল জানিয়েছে, এ পদ্ধতিতেই আপাতত অপারেশন চলবে।

এদিকে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত ১৮ হাজার ৭৮৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বহু নারী এবং শিশু আছে। অন্যদিকে ইসরায়েলের ডিফেন্স ফোর্স জানিয়েছে, রাফাহ সীমান্তে ছয় ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হচ্ছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ